Back to Top

Top Menu

গুজরাটের জনপ্রিয় ঢোকলা - রেসিপি


উপকরণঃ অড়হড় ডাল ২ কাপ, চাল ২ কাপ, আদা ১ টুকরো, কাঁচা মরিচ ২ থেকে ৩টি, দই আধকাপ, বেকিং পাউডার এক চিমটি, লবন স্বাদ অনুযায়ী।

প্রণালীঃ অড়হড় ডাল, চাল রাতভর ভিজিয়ে রেখে বেটে নিন। আদা ও মরিচ বেটে নিন। সব উপকরণ মিশিয়ে সামান্য পানি দিয়ে ফেটিয়ে থকথকে করে নিন। মাঝারি আকারের কাচের বাটি, সসপ্যান বা টিফিনকারি বাটিতে ঢেলে নিন। এবার একটা বড় কড়াইতে পানি নিয়ে জ্বাল দিন। পানি ফুটে উঠলে তার মধ্যে গোলার বাটিটি বসিয়ে ভাপে রান্না করুন। যদি টক দিতে চান তাহলে মিশ্রনে ৪ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নেবেন, তাহলেই ঢোকলা তৈরি। নামিয়ে একটা প্লেটে ঢেলে সুন্দর করে কেটে উপরে ধনেপাতা কুচি ও কাচা মরিচ কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার ঢোকলা।

 

Search Bar

Most Reading

Latest Post