উপকরনঃ কুড়ানো নারিকেল ৪ কাপ, চিনি ৩ কাপ, দুধ ৩/৪ কাপ, এলাচি ২ টা (গুঁড়ো করা), জাফরান ১ চিমটি, ঘি ২ টেবিল চামচ। ৪ জনের জন্য
প্রণালীঃ দুধ আর চিনি ভালোভাবে মেশান। এরপর তাতে কোরানো নারিকেল যোগ করে পুরোটা মেশান। একটা পাত্রে মিশ্রণটি নিয়ে হালকা আঁচে চুলোয় দিন এবং ক্রমাগত নাড়তে থাকুন। এলাচির গুঁড়ো এবং জাফরান যোগ করুন। প্রায় দশ মিনিট বা যতক্ষণ না মিশ্রণটি একটু শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করুন। একটা ট্রেতে ঘি মাখিয়ে এর ওপরে মিশ্রণটি ঢেলে দিন। ঠাণ্ডা হলে বরফি কেটে পরিবেশন করুন। সুন্দর করে পরিবেশনের জন্য ওপরে কিশমিশ, বাদামকুচি দিতে পারেন।
