Back to Top

Top Menu

হায়দ্রাবাদী মালাই চিংড়ি - রেসিপি

উপকরণঃ বড় চিংড়ি ৭/৮টি, ঘন নারকেলের দুধ  ১/২ কাপ, গরম মশলা বড় এক চামচ (থেতো করা), তেজপাতা ২টি বাটা, পেঁয়াজ বাটা  ১/৪ কাপ, হলুদ গুঁড়ো ১/৪ চামচ, লাল মরিচ গুঁড়ো স্বাদ অনুযায়ী, লবণ — আন্দাজমতো, তেল বড় ২ চামচ, কাজু, কিসমিস, মাওয়া বাটা ৪ চা চামচ, মধু ২ বড় চামচ, হালকা করে ভাজা নারকেল কোরা ২ বড় চামচ (ঐচ্ছিক)।

প্রণালীঃ তেল গরম হলে থেঁতো করা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজকুচি ইত্যাদি সব বাটা মশলা ছেড়ে দিন। গন্ধ ছড়ালে মাছ দিয়ে দিয়ে হালকা করে ভেজে নিন। মাছ তুলে রেখে তেলের মাঝে পেঁয়াজ বাটা, হলুদ ও মরিচ দিয়ে দিন। অল্প পানি দিয়ে কষান। কষানো হলে নারকেলের দুধে কাজু কিসমিস, মাওয়া বাটা মিশিয়ে মশলা ভুনায় দিয়ে দিন। মাছ দিয়ে দিন। ঢিমে আঁচে দুই থেকে চার মিনিট ফুটতে দিন। পানি টেনে তেলের উপরে উঠে আসলে চুলা বন্ধ করে দিন। আঁচ থেকে নামানোর পর একটু ঠান্ডা হলে মধু মিশিয়ে দিন। পরিবেশন করার আগে ভাজা নারকেলের কোরা ছড়িয়ে দিতে পারেন। 
 

Search Bar

Most Reading

Latest Post