উপকরণঃ (কিমা রান্নার জন্য)টপিং, কিমা ২ কাপ, মরিচ কুঁচি ৬/৭ টি (ঝাল অনুযায়ী), পিয়াজ কুঁচি ২ কাপ, টমেটো সস ২ কাপ, আদা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ, গুঁড়া দুধ ১ চামচ, মরিচ গুঁড়া আধা চামচ, তেল এবং লবণ পরিমাণ মত, মজারেলা চিজ, টমেটো এবং ক্যাপসিকাম ১ কাপ, ক্রিম চিজ অথবা মেয়নেস পরিমাণ মত, ডিম অর্ধেক, গোলমরিচ গুঁড়া ১ চামচ, শুকনা মরিচ স্বাদ মত, মাখন পরিমাণ মত, গরম মসলা গুঁড়া আধা চামচ, সয়াসস ২ চামচ।
পিজ্জার দো এর জন্যঃ ময়দা ২ কাপ, ইস্ট ২ চামচ, ডিম একটি, তেল পরিমাণ মত, লবণ পরিমাণ মত, গরম পানি পরিমাণ মত, গুঁড়া দুধ ২ চামচ, চিনি আধা চামচ।
প্রণালীঃ প্রথমে একটি বড় বাটিতে ময়দা, ইস্ট, ডিম, গুঁড়া দুধ, চিনি মিশিয়ে তাতে আস্তে আস্তে গরম পানি ঢেলে ময়ান করুন ভালো ভাবে। ময়ানে এবার তেল দিন অল্প একটু, দো টা কে নরম করার জন্য। ইস্ট এর কারণে ময়ান করতে করতে পিজ্জার দো ফুলে উঠবে। এবার পিজ্জা দো টা কে চুলার পাশে ভেজা ঘামছা দিয়ে ঢেকে রাখুন ৩ ঘণ্টা। এবার আসা যাক পিজ্জার কিমা রান্না করার প্রস্তুত প্রণালীতে। ফার্মের মুরগী সুন্দর করে হাড় ছাড়া ছোট ছোট পিস এ কেটে সেটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলেই সুন্দর কিমা হয়ে যাবে। তারপর চুলায় তেল গরম করে পেঁয়াজ একটু ভেজে তাতে মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া , আদা বাটা, রসুন বাটা, গোল মরিচ গুঁড়া, সয়াসস লবণ দিয়ে কষান। কষানো শেষ হলে কাঁচা মরিচ ছেড়ে দিন। সামান্য পানি দেন সেদ্ধ হওয়ার জন্য। মাংস সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে প্রথমে গুঁড়া দুধ দিবেন। তারপর টমেটো সস ঢেলে দিবেন ১ কাপের মত। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলুন। কিমা রান্না প্রস্তুত।পিজ্জার দো ৩ ঘণ্টা পর অনেক খানি ফুলে যাবে। হাত দিয়ে দো এর ভিতরে বাতাস বার করে ফেলতে হবে। এখন একটি স্টিল এর থালায় প্রথমে তেল ছড়িয়ে দিতে হবে, তার উপর দো টা কে পিজ্জার আকারে বেলুন দিয়ে সেট করতে হবে। পিজ্জার চারপাশে আক্সগুল দিয়ে সুন্দর করে শেপ করে দিতে হবে, যাতে করে সুন্দর লাগে। পিজ্জার দো সেট হয়ে গেলো দো এর উপর ডিম ফেটানো ছড়িয়ে দিতে হবে। এর উপর রান্না করা কিমা ঢেলে দেন, তার উপর এক স্তর সস ঢেলে দেন। আবার তার উপর ক্যাপসিকাম এবং টমেটো সাজিয়ে দিন। আবার এক স্তর মেয়নেস এবং সস মাখিয়ে দিন। সব শেষে মজারেলা চিজ কুচি কুচি করে কেটে পুরো পিজ্জা তে ছড়িয়ে দিন। সব শেষে মরিচের ফালি ছিটিয়ে দিন, যে যেমন ঝাল পছন্দ করে। ডেকোরেশন শেষ হলে ইলেক্ট্রিক ওভেনে এ ১৮০* সি তে ১৫ মিনিট রাখুন ( পিজ্জা ওভেনে দেয়ার আগে ওভেন ৫ মিনিট গরম করে নিবেন)। ১৫ মিনিট হয়ে গেলে নামিয়ে ফেলুন সুস্বাদু পিজ্জা।
বিঃদ্রঃ পিজ্জা ওভেনে দেয়ার পর ১০ মিনিট পর একবার চেক করুন। ১৫ মিনিট পর না হলে আরও ৫ মিনিট রাখুন)
পিজ্জার উপকরণ সব দোকানেই পাওয়া যায়। একবার কিনে ফেলুন, একই জিনিস দিয়ে ৮/১০ বার পিজ্জা বানাতে পারবেন। মজারেলা চিজ এর দাম ১২০-৩০০ টাকা (বাজারে আছে প্রান, আড়ং এর ), মেয়নেস ও ক্রিম চিজ এর দাম
১৫০-৩০০ ( ক্রাফট)। আর বাকি সব উপকরণ মোটামুটি আমাদের ঘরেই থাকে।
